মিথিলা,
তুমি বিধ্বস্ত করছো আকাশ, বিলুপ্ত করেছো স্বপ্নের আঙিনা
তুমি জানো এতগুলো বছরের বিষাদগ্রস্ত দিনগুলো
আর ফিরে আসবেনা…
সমুদ্রের গভীরজলে কি আছে সে তুমি জানলেনা
আমাকে জানতে দিলেনা তোমার বুকের অলিন্দে
কিসের হাঁসফাঁস আয়োজন?
তুমিও জানতে পারলেনা,
তুমি আমার ভাবনার সুবর্ণ আকাশ,
বিশ্বস্ত ভালোবাসার উজ্জ্বল আলোকরশ্মি!

অবশেষে অমাবস্যার নিষেধের অন্ধকার মাড়িয়ে
তুমি এলে আলেয়ার আলো হয়ে।
আমি আগুনের পুচ্ছ থেকে ক্লান্তি পরিহার করছি,
তুমি আসবে বলে আমি আজ এতটা নষ্টগামী
বিমোহন তোমার শরীরের অলীক তাপদাহে উদাসীন!

মিথিলা, তুমি আমার বছরগুলো নষ্ট করেছো,
নষ্ট করেছো আমার ভাবনার অপুরাণ স্বস্তির দীর্ঘপথ
আমি থমকে গেছি আজ,
তোমাকে ভেবে ভেবে জ্বলন্ত আগ্নেয়গিরি
নষ্ট স্মৃতির বিবস্ত্র ইতিহাস।


মিথিলা, কথা রেখেও, উদাসীন
এই রাতের সোকেসে বন্ধী হয়ে থাকলো দু:স্বপ্নের কালো ইতিহাস,
আমি আর তোমার জন্য অপেক্ষায় থাকবোনা
আমার ইচ্ছের স্বপ্নিল অধ্যযা সময়ের কবরে ঢেকে দিলাম
মিথিলা তবুও বেঁচে থাকবে জনারণ্যে
আমার কবিতার অক্ষরজুড়ে, শব্দজুড়ে
অপ্রাপ্তির ভালবাসা হয়ে.
নিঃশব্দের চুমুতে জুড়িয়ে থাকো মিথিলা
আমি আজ তোমাকে মুক্ত করে দিলাম বিচ্ছেদের অস্থিরতায় ।

Leave a Reply

Trending