ফারুক আহমেদ রনি
অগ্নিবীজ
আজ প্রত্যুষে হাত বাড়িয়ে দিও নরম রোদে,
অঞ্জলীভরে তুলে নিয়ে এসো বিশুদ্ধ স্নেহের ঘ্রাণ।
রাতের অন্ধকারে ডুবে থাকুক ক্রোধের শরীর,
জেগে উঠুক ক্লান্ত প্রহর, নতুন কোনো প্রতিজ্ঞায়।
দিগন্তের ঔরসে যে আলো জেগেওঠে ধীরে,
সেতো কেবল দিনের প্রথম উচ্চারণ নয়,
পরাজয়ের ভস্মে লুকিয়ে থাকা কোমল শ্লেষ্মা,
সে মানুষের শিরায় বহমান আদিম শপথ।
যে অন্ধকার গোপনে পাথর গেঁথে দেয় বুকে,
যে বিষাদ শেকড় ছড়ায় আত্মার গভীর তলে,
তোমার স্পর্শে তাকে ঝরে যেতে দিও…
যেন বজ্রপাত নামে সহস্র বছরের নীরবতায়।
যদি সময় ভেঙে দেয় কালান্তিক সমস্ত নির্মাণ,
তবুও রক্তসঞ্চালনে পূতে রেখো উত্থানের অগ্নিবীজ।
মানুষ শেষ পর্যন্ত ক্ষয়ে যায় না কখনো…
নিজেরই অবক্ষয় থেকে পুনরায় আলো হয়ে ওঠে।





Leave a Reply