ঈর্ষার আগুন

ফারুক আহমেদ রনি

সতীর্থ খেয়াল ঈর্ষার আগুনে ঝাঁপ দেয়
সাহস নয়, এ যেন বিনম্র প্রশিক্ষণ।
আমাদের শেখানো হয়েছে
উদার না হয়ে কীভাবে পুড়তে হয়,
নিষ্ক্রিয় হয় মধ্যাহ্নের প্রাণবায়ু।

বর্ষার আগে আগে নদী হয় গর্ভবতী
জলও অনুমতি নিয়ে নামে ড্রেনের গর্তে।
আমাদের স্বাধীনতা বলে কিছু নেই,
করাতে কেটে ফালি ফালি করে
ভ্রুণের গোলাপ।

এমনকি এই যে হতাশাক্লান্ত
নিঃশ্বাসের ভেজাজল,
শুকনো চোখের নজরদারি
বেফাঁস ভয়ংকর হয়ে ওঠে;
সবাই হিসেব রাখে, যে যার মতো,
কিন্ত প্রতিটি মানুষ ভুলে যায়
সে নিজেও এক একটি ধ্বংসাত্মক বিস্ফোরণ।

Copyright@farukahmedroni

Leave a Reply

Trending