ফারুক আহমেদ রনি
আমার এই অপ্রেমিক মনুষ্য জন্ম…
কখনো প্রেম জাগেনি বুকের চোরাহাটে,
বধির মায়ার নামে কুড়িয়েছি শুধু
শূন্যতায় ভস্মীভূত অন্ধকার ছাই।
নিঃসঙ্গতা বিস্তৃত পূর্ণিমার পালক
শূন্যতার আগুনে দগ্ধ বিবস্ত্র চাঁদও
প্রেমের গর্ভকোষে নেই কোন স্পন্দন
শুধু নির্বাক পুড়ে যাওয়া বিক্ষুব্ধ সময়।



Leave a comment