ফারুক আহমেদ রনি

মৃত্যুর আগেই মরে গেছি …
আমাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে
নরকের সর্পিল সিঁড়ি বেয়ে,
আলোর চেয়েও দ্রুতগামী
যমদূতের অদৃশ্য বাহনে।

এই মাটি, এই শিকড়
চুম্বনে চুম্বনে গ্রাস করে
আমার বিগ্রহহীন ক্ষয়িত শরীর,
এ কোনো নমরুদ কিংবা ফেরাওয়ের
প্রভুত্বের বিস্তার নয়,
এমনকি ঈশ্বরের কৃষ্ণপক্ষও না…
এ এক অন্তর্গত নিষিদ্ধ ইতিহাস।

আমিতো সেই শিশুর বিস্ময় থেকে উঠে আসা
যীশুর উত্তরসূরী, এক নিঃশব্দ বন্দনা,
তবু আমার এই মরণ!
জীবদ্দশায় বিদগ্ধ ক্ষয়,
অগ্নিদহনে অন্ধ শকুনেরা
ছিঁড়ে খায় আমার বক্ষের নিরবতা।

আমি অধীর চেয়ে দেখি
যমদূতের চোখের গভীরে প্রতিফলিত
আমার মহিমান্বিত ঈশ্বরের নৈঃশব্দ্য
এক অন্তহীন শূন্যতা…!

Leave a Reply

Trending

Discover more from Faruk Ahmed Roni

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading