ফারুক আহমেদ রনি

অঙ্কুরেই বিষ ঢেলে দিয়েছে সময়,
মিথিলার ভার্চুয়াল শরীর ডুবে থাকে
কর্ণফুলির জলে
অযান্ত্রিক নিঃশ্বাস কাঁপে,
অনির্বাণ মহাকালের সংশয়।

মনে হয়, মানুষ আর মানুষ থাকে না,
ধীরে ধীরে চামড়া বদলায়
একসময় সাপ হয়ে যায়,
এবং নিজের ছায়াকেই দংশন করে,
ছোবলে ছোবলে মহাপ্লাবন…।

সর্ষেবনে জন্মায় রক্তবীজ,
হলুদের ভেতর লুকিয়ে থাকে বিস্ময়
প্রতিদিন আমার চোখে জ্বলেওঠে
মিথিলার দ্রোহ।

কামের কূয়ায় ঘোলাটে আগুন,
কামিনী বনে নিকষ ঈর্ষা
আমি চেয়ে দেখি…
একটি নাম নীরবে ক্ষয়ে যায়।

মানুষ থেকে মিথ…
মিথ থেকে ভঙ্গুর ইতিহাস
তারপর নির্যাস থেকে শুধু একটি শব্দ…
দ্রোহেরমিথিলা।

Leave a Reply

Trending

Discover more from Faruk Ahmed Roni

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading