ভেঙ্গে পড়ুক ঘরবাড়ি, আকাশচুম্বি দালানকোঠা
ভেঙ্গে পড়ূক মধ্যরাতে অকেজো এই শরীরখানা
কার কি এমন ক্ষতি হবে, বুকটা চিড়ে
পার হয়ে যায় চলন্ত সে ট্রেনের চাকা।

ভাঙতে ভাঙতে বেঁচেথাকা, নতুন করে স্বপ্নবুনা
ধ্বংস থেকে আবার যদি জন্ম নেয় সৃষ্টিকলা
হারিয়ে যাক ভ্রান্ত সময়, উদাসীন নষ্টপ্রণয়
জন্মদুঃখের আতুড় ঘর, নৃত্যরত পুর্ণিমাচাঁদ।

যত্নেগড়া টুকরো স্মৃতি, হারিয়ে যাক তাতে কি
মহাকালের নিঃসঙ্গতা হারিয়ে যাক অন্ধকারে
পালকভাঙা রাত্রিশেষে হারিয়ে যাক সুপ্তসময়
নিদ্রাভেঙে জ্বলেউঠুক অনন্তের সেই নরকবাস।

Leave a Reply

Trending

Discover more from Faruk Ahmed Roni

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading