মানুষজন্মের এক আদিনাম প্রেম
কামনারজলে ভাসে হংসমিথুন
মিথিলার দেহে তীর্থের অবিলাস
বিশ্বাসের অন্তিমমুল্য হচ্ছে আমার আত্মহত্যা
জিরাফের শুষ্কঠোঁটে চুমু খাবে
বেদখলে গেছে মিথিলার ভূখণ্ড, মরুভূমি
নরকের দরজায় কড়ানাড়ে বিধ্বস্ত সময়।

ইক্সোরাগুলো ঝাড়বাতির মত শতদলে ছিলো
কুসুমিত আঙ্গিনা
চাঁদ হাতে রেখে প্রতীক্ষার ওজন ছিলো বড়বেশি ভারী
মিথিলা, জলের আগুনে বিকশিত শরীর।

ফুলের গন্ধে মৌচাকে পিপীলিকার আশ্রয়
মৌলোভে আগন্তুক নিঃশ্বাসে বিরহের বিষপান
মিথিলা উদার কামুক-শামুক
নষ্টরীতির মাংসস্তবক
এতজলের গভীরকুয়োয় মধ্যরাত জেগে থাকে
নির্লজ্জ স্তনেরভিটায় আদিম বাস।
মোমবাতির মত গলতে থাকে
আত্মহনের প্রেম ও তার উদ্বিগ্ন উচ্ছ্বাস।

Leave a Reply

Trending

Discover more from Faruk Ahmed Roni

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading