চিরচেনা আমার এই বুকের কপাট খুলে দেখো
খা খা তাপ, রোদ্দুরে আগুন ওখানে।
ইটের ভাটার কালো ধোঁয়ার মতন
দীর্ঘশ্বাস প্রদক্ষিণ করে চারিদিকে

লাশের মত অসাড় শরীরটাকে ছুঁয়ে দেখো
নিউপ্লাজিয়ায় নিমগ্ন, বিচ্ছিন্ন সব ইন্দ্রিয়-কলা
হাওয়ায় মিশে গেছে কথিত অহংকার
বনেদী হাড়গুলো গেছে উইপোকার দখলে।

নিদেন পক্ষে আমার মুখের পানে তাকাও
সূর্যগ্রহণ লেগেছে দুচোখের আয়তনজুড়ে
ক্রোধাগ্নিতে দহিত আমার ঠোঁটের উষ্ণতা
চেটে দেখো ওখানে কেবোলই বিস্বাদ মদিরা।

বিলুপ্ত আত্মার কসম আমি তোমাদের
মাঝেই ছিলাম, তোমাদেরই একজন
বিশ্বাস করো, আমি ছিলাম তোমাদের আরাধ্য
আজ নিঃসঙ্গতার শূন্য রথে ক্লান্ত নাবিক!

আমাকে বিচ্ছিন্ন করো বিদগ্ধ অগ্নিবাণ থেকে
আমার ঠোঁটের দুপাটি খুলে ঢেলে দাও
দ্রাক্ষার রস, আয়ুষ্মান হতে দাও আমাকে
এবং মাটির জঠরে কাদাজলমাখা সুদর্শন পুরুষ

Leave a Reply

Trending

Discover more from Faruk Ahmed Roni

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading