দুদণ্ড বৃষ্টির মায়া ভস্মীভূত হয় অগ্নিবীর্যে
দ্রাবিত মন, ঈর্ষায় কাঁপে বনভূমি।
নষ্ট প্রতিক্রিয়া
বিলুপ্ত কাঞ্চনজঙ্ঘার নিরন্তর আকাশ!
কামাগ্নি জরায়ু পোড়ায়,
পোড়ায় নাজিমহিকমতের বক্ষ।
একি ভ্রম, মানুষ জন্মের উদাসীন খেয়াল
বিতাড়িত করে পূর্ব-পশ্চিম, দুই দিগন্ত
নশ্বর বলেই কি বাতাসে ওড়ে খোয়াব!
অভিভূত নগরী গড়ে ধ্বংসের প্রচ্ছায়া?
প্রতিবন্ধী আর বেশ্যার হাতে ইজারা গেছে সার্বভৌম
এখন বাকী আছে শুধু বুকের কপাট!
নিলামে যাবে ধর্মাসন আর পতিত খেয়াল
কে আছে বিরল পেশাদা, ঠেকায় দ্বন্দ্ব বি-পাক!

ইজারা
দুদণ্ড বৃষ্টির মায়া ভস্মীভূত হয় অগ্নিবীর্যেদ্রাবিত মন, ঈর্ষায় কাঁপে বনভূমি।নষ্ট প্রতিক্রিয়াবিলুপ্ত কাঞ্চনজঙ্ঘার নিরন্তর আকাশ!কামাগ্নি জরায়ু পোড়ায়,পোড়ায় নাজিমহিকমতের বক্ষ।একি ভ্রম, মানুষ জন্মের উদাসীন খেয়ালবিতাড়িত করে পূর্ব-পশ্চিম, দুই দিগন্তনশ্বর বলেই কি বাতাসে ওড়ে খোয়াব!অভিভূত নগরী গড়ে ধ্বংসের প্রচ্ছায়া?প্রতিবন্ধী আর বেশ্যার হাতে ইজারা গেছে সার্বভৌমএখন বাকী আছে শুধু বুকের কপাট!নিলামে যাবে ধর্মাসন আর পতিত খেয়ালকে আছে বিরল পেশাদা,…
1–2 minutes




Leave a comment