আমার নিঃসঙ্গতা এক সূক্ষ্ম চিত্র,
যা পূর্ণতা পায় তোমার অদৃশ্য উপস্থিতিতে।
গোধূলির ক্ষীণ আলো আঁধারে মিশে গিয়ে
উজ্জ্বল দীপ্তিতে জ্বলেওঠে রক্তশিরা
তবুও, ছায়াহীন অন্ধকার তাড়া করে
কালো বিড়াল চোখ ।

আমি থমকে যাই,
লোমকেশহীন জিহ্বা জলমগ্ন উদাস কাক!
আমার অপেক্ষার আকাশজুড়ে
অন্তর্ভেদী বিস্মিত সময়!
অদৃশ্য এবং স্পষ্ট,
অথচ প্রতিটি নিঃশ্বাস বহন করে
তোমার উপেক্ষা!

তোমার শব্দের স্পর্শে ভেঙে পড়ে নির্জনতা
স্বপ্ন এবং ভাৰনাৰ প্রতিটি প্রান্ত
যেন এক একটি নীরব কবিতা,
যা শুধু তোমার জন্য লেখা হয়
শিল্পিত হয় বক্ষের ক্যানভাস।

আমার চোখের আঙিনায়
বুনোফুলেরা সঙ্গিন রঙে ফুটেওঠে
যেখানে শিল্প আর ভালোবাসা
শূন্যস্থান পূর্ণকরে নিরন্তর বুনেচলে
এক নতুন অধ্যায়,
এক অলীক ইতিহাসের যুগান্তর পথ।

Leave a comment

Trending