মানুষের চিতা জ্বলে, মনও জ্বলে আগুনে
জ্বলে আগুনে বিশ্বাস, জ্বলে জল ও মরুভূমি
ঐশ্বরিক আগুনে পোড়ে পর্বত সিনাই
জ্যোৎস্নার শরীরও জ্বলে অন্ধকার ফাগুনে।
বৃষ্টির আগুনে ঝরে পাখিদের পালক
কামনার বৃন্দাবনে কবির আত্মহত্যা
পিরিতের আগুনে পোড়ে মহুয়াবন।
শস্যের অভাবে পুড়ে পুড়ে মৃত্তিকা আগুন।
স্মৃতির পেখম পোড়ে, ছাই হয় কামের শরীর
অম্লজানে দাউ দাউ, জ্বলে গ্রীবার আগুন।
কাব্যবানে সুন্দরী সঞ্চয় করে শোক
নষ্টপ্রণয়, উনুনে স্মৃতিজ্বলে ইতিহাস বুনন।

Leave a comment

Trending