বাতাস বেঁকে আকাশের জল নামে
মধ্যাহ্নের রোদ ভাঙ্গে কোলাহল
নারীর শরীর জ্যোতির্ময় আলো.
টুকরো টুকরো স্মৃতিগুলো গিলে খেয়েছে
বেনোজলের ডাহুক।
ক্রোধান্ধ বজ্রপাত ছিদ্রকরে শাড়ী, ব্রা
কোমল ত্বকের হিমায়িত আর্দ্রতা।
নিদ্রার কালোপর্দার আড়ালে
নৃত্যরত শীতের পূর্ণিমা চাঁদ।
বসন্তের আঙিনায় উদাস
গানের কোকিল
নদীর ছায়ায় জলডুব
উদাম সময় নিত্য পাহারায়।

Leave a comment

Trending