দ্রুত সময় চলে গেল বেদখলে
ক্লান্ত নদীর মত ফিরে আসে
বিগত শোক
হাতের মুঠোয় এক লুকমা গরমভাত
ঠাণ্ডা হতে না হতেই
বেবাক উদাসীন ফেলে পেরিয়ে গেলো
পঁয়ত্রিশ বছর…
নিঃশ্বাস ছিদ্র করে বুনন করেছি
স্মৃতির খণ্ডখণ্ড অনুচ্ছেদ
জীবনের কৈফিয়ত ছাড়াই
কিনে নিয়েছি বিষাদগাঠ
স্মৃতির আয়নায় ভাসে প্রিয়মুখ
ছায়ার মহিমায় উজ্জ্বল নক্ষত্ররাজি
বাড়ির আঙ্গিনা দিয়ে ক্লান্ত
হেঁটে যায় মৃতসুখ
বিস্মৃত এক কবিতা নাম ধরে ডাকে
ঘোরের ভেতর, মিথিলা।

অদ্ভুত খেয়াল
দ্রুত সময় চলে গেল বেদখলেক্লান্ত নদীর মত ফিরে আসেবিগত শোকহাতের মুঠোয় এক লুকমা গরমভাতঠাণ্ডা হতে না হতেইবেবাক উদাসীন ফেলে পেরিয়ে গেলোপঁয়ত্রিশ বছর…নিঃশ্বাস ছিদ্র করে বুনন করেছিস্মৃতির খণ্ডখণ্ড অনুচ্ছেদজীবনের কৈফিয়ত ছাড়াইকিনে নিয়েছি বিষাদগাঠস্মৃতির আয়নায় ভাসে প্রিয়মুখছায়ার মহিমায় উজ্জ্বল নক্ষত্ররাজিবাড়ির আঙ্গিনা দিয়ে ক্লান্তহেঁটে যায় মৃতসুখবিস্মৃত এক কবিতা নাম ধরে ডাকেঘোরের ভেতর, মিথিলা।
1–2 minutes



Leave a comment