আমি ঘুমিয়ে ছিলাম, আমাকে অতিক্রম করেছে সময়
এতটা ঘুমিয়েছিলাম, আসহাবে কাহফের সেই যুবকদের মত?
আমি ভুলেই গিয়েছিলাম আমার অস্ত্বিতের কথা,
আমার কিছুই মনে নেই,
এখন রাত কি দিন আমার কাছে কোন মানে রাখেনা।

অনেক কিছু ঘটে গেছে পৃথিবীতে, রচনা হয়ছে অনেক ইতিহাস
কোবিডের পোকায় খেয়ছে লক্ষ লক্ষ মানুষের হৃদপিণ্ড,
আমি তখনও ঘুমে, আমি ঘুমিয়েছি কতদিন, মনে নেই।
প্যালেস্টাইনে মানুষ মরছে, আমি তখনও ঘুমাইনি
কার্বনিক ধোঁয়ায় আমি অচেতন এবং ঘুমিয়ে যাই।
আমি ঘোরের ভেতর শুনেছি মানুষের চিৎকার,
হাহাকার চারিদিকে, যুদ্ধ থামাও, মৃত্যুকে থামাও
আমি আর পারছিনা।

আমি তখনও ঘূমে, শুয়ে আছি অন্ধকারে মাটির বিছানায়
আমাকে অতিক্রম করে গেছে সময়
আমাকে অতিক্রম করে গেছে বিস্ময়!
বুঝতে পারছিলামনা আমি বেঁচে নাকি মরে গেছি
নাকি কোন স্বপ্নের জগতে?
আমার সঠিক কিছুই মনে পড়ছেনা, আমি বিধ্বস্ত,
আমি ক্লান্ত, একান্তই বক্ষচ্ছেদ এক কাককাড়ুয়া
আমি পাহারা দিচ্ছি ঘুমের জগত।

Leave a comment

Trending