আমার ভেতরে যে লোহিত কণা প্রবাহিত
আমি তার বহন করি করুণার সাক্ষ্য;
প্রতারণার কাছে বিক্ষিপ্ত নিয়ন জীবনের
পথও গতি।
ইচ্ছের ধূসর আকাশে মেঘ হয়ে ওড়ে
স্মৃতির রঙিন সুরা
জগত আছে জাগতিক অঙ্গিকারে
ধূলির স্পর্শে পাথরে প্রাণ পায়
মানুষ দ্যোতনায় খোঁজে
অদৃশ্য মায়া।
বর্ষায় নগর নুয়ে পড়ে
ক্লান্ত শরীরে নক্ষত্র আয়োজন
আমার ভেতরে আমার বসবাস
নন্দিনী তোমার সর্বনাশ!

Leave a comment

Trending