তুমি চোখের কথা বলেই থমকে গেলে
কিন্তু চোখের বেতরের শূন্যতা উপলব্ধি করোনি
জ্বলন্ত আগুন ওখানে,
বিপন্ন এই চোখের দিগন্ত জুড়ে মহাকালের বিস্ময়
আমার দৃষ্টি আটকে থাকে সংশয়ের দেয়ালে।
চোখের বিপরীতে তাড়া করে হিংস্র সময়
মিথ্যে বুকের ভেতরের কোলাহল,
নষ্ট, ভ্রষ্ট কামহীন উদাসীন অঘুমের চোখ
কাউকে দেখতে নেই, এ চোখে কাউকে স্পর্শ করতে নেই,
যেমন, তোমার হলদে ত্বকের মোহন মায়া,
জলের কোমল শরীর।

ভালবাসেনা কেউ, তবু ,ভালবাসা হয়ে যায়
আমার শুধু বিধ্বস্ত খেয়াল…
নীরব অভিমানে বিমুখ, বিতাড়িত প্রহর,
যেমন, শীতে উপেক্ষার সারি সারি পাইনগুলো
নিসর্গের শোক নিয়ে কাতরায়!
আমার এচোখের গহীনবনে জাগুয়ারের তাড়া
ভালবাসার নীড় হতে পারেনা।
শরীর ভাঙা জোয়ার, ভালবাসার শূন্য দ্বীপে আমি একা!
কোথাও কেউ নেই,
আমার চোখে কেবলই দিগন্তের শোক!

One response to “চোখ”

  1. Odbhut sundor

    Like

Leave a comment

Trending