যদি জানার থাকে, জেনে নাও
বিস্মিত সময় এখন
যদি ইচ্ছে হয় বাতি নিবিয়ে দাও
ক্লান্ত শরীর নুয়ে পড়ুক
বিনিময় হোক নিঃশ্বাস
উদার হোক সময়
পুলকিত তারা মোহনসাক্ষি
আজ তোমার সাথে হবে
মহাকালের উৎসব
লাইট হাউসে সিগন্যাল
জাহাজ নোঙর করবে বন্দরে
দূর হয়ে যাক নশ্বরতা
স্বর্গের বাগানে আজ পূর্ণিমা তিথি
ঢেউ ভাঙছে অরণ্যে
উতলা যমুনার জল
শামুকের ভেতরে ফণা তুলে সাপ
চুম্বনে চুম্বনে পলকবিহীন গোলাপ
মহাজাগতিক আগুনের চিৎকার
দোলে উঠছে চন্দনবন
যদি জানার থাকে, জেনে নাও
অন্ধকারের কণায় জড়িয়ে আছে
অবিনশ্বর আলোক।

কামুক স্পর্শ
যদি জানার থাকে, জেনে নাওবিস্মিত সময় এখনযদি ইচ্ছে হয় বাতি নিবিয়ে দাওক্লান্ত শরীর নুয়ে পড়ুকবিনিময় হোক নিঃশ্বাসউদার হোক সময়পুলকিত তারা মোহনসাক্ষিআজ তোমার সাথে হবেমহাকালের উৎসবলাইট হাউসে সিগন্যালজাহাজ নোঙর করবে বন্দরেদূর হয়ে যাক নশ্বরতাস্বর্গের বাগানে আজ পূর্ণিমা তিথিঢেউ ভাঙছে অরণ্যেউতলা যমুনার জলশামুকের ভেতরে ফণা তুলে সাপচুম্বনে চুম্বনে পলকবিহীন গোলাপমহাজাগতিক আগুনের চিৎকারদোলে উঠছে চন্দনবনযদি জানার থাকে, জেনে…
1–2 minutes




Leave a comment