দহনজ্বালায় নরকের গজিয়েছে ডানা
উড়ে উড়ে পোড়ায় মানুষজন্মের কোমল তৃষ্ণা
অন্ধেরদেশে সরীসৃপ বেয়ে উঠে হাতির শরীর
চ্ছিন্ন বিচ্ছিন্ন খেয়েফেলে যেটুকু আছে লেজ।
বৃক্ষ কাঁদে, ললাটে ঝরে রক্তস্রোত
আজিমপুর থেকে উঠে আসে মৃতলাশেরা
কাফনধৃত রাস্তায় নাচে শেয়াল ও কুকুর
ঘামখচিত মাঘের মাঠে আগুনে বুনন ক্ষেত ।
পচন ধরেছে উদগ্র ময়ূর পেখম খেয়ালে
অসীম অন্ধকারে আবদ্ধ সমুদ্রের জল
কৃষ্ণদৈবের অচ্যুত মহাভারত ধুলায় পতিত
ক্ষুধার্ত গণিকারা গির্জায় নিয়েছে আশ্রয়।





Leave a comment