সমুদ্র আকাশ স্পর্শ করে, আমি ছুঁতে পারিনা
তার হাত
তবুও তার হাতের মাঝে লুকিয়ে আছে
ভালবাসার মরণ ফাঁদ
সূর্যের উদর ভাঙে কোকিলডাকা ভোরে
জাগে নৈঃশব্দ্যের শরীর
আমার চোখে বিষমাখা নীলশোক
দুঃসময়ের স্বপ্নবুনন
শূন্যতার মাঝে অদৃশ্য এক সেই-ই
নির্বাসনে আমি
তবুও মেঘের ছায়ায় চন্দ্রহাতে
নিঃশ্বাসে তার বাস





Leave a comment