গোধূলির রক্তিমরশ্মি মুজিবের কথা বলে
একটি বিপ্লবের নাম
বীরত্ব
ভালবাসা
মানবতা

মুজিবের অনুপস্থিতি মানে
প্রস্ফুটিত চাঁদ বিসর্জিত হয় অন্ধকারে।
মূজিব নামের সুরে সুরে নদীতে জাগে ঢেউ
ক্লান্তিতে বিশ্বস্ত উচ্চারণ-
শেখ মুজিব
একটি বজ্রকন্ঠের নাম…
বিদ্রোহের চেতনা ছাড়া যে নামের কোন বিকল্প নেই।

বঙ্গবন্ধুহীন আনন্দ কোন আনন্দের শোভা নয়।
একটি নাম দিয়ে শুরু হয়
বিসর্জন
মৈত্রী
ইন্দ্রিয়
তর্জনী
ইশারায় পর্বত ভেঙে চুরমার
আবার স্পর্শ করে করুণার কোমল ঠোঁট।
লক্ষ লক্ষ কণ্ঠের একটি তন্ত্র
উৎকৃষ্ট উচ্চারণ
জয় বাংলা
একটি ক্যারিশম্যাটিক মন্ত্র।

বিশ্বমানবতা অবলোকন করেছিল ভয়ঙ্কর সেই রাতটি
বাংলাদেশের মানুষের দুঃস্বপ্নের বিদগ্ধ ইতিহাস
১৫ আগস্ট
আজোবধি
শিরায় শিরায় প্রবাহিত
রক্তপাত…
বাঙালিরা প্রত্যক্ষ করছে চিরস্থায়ী দুর্ভোগ!
কেবল
একটি মুষ্টিবদ্ধ হাত
এবং তর্জনী
সর্বদা আমাদের আলোকিত হৃদয়।
সূর্য ত্বক পোড়ায় কিন্তু কখনও হাড় ছুঁতে পারেনা।
সারাংশ;
স্ববশ
স্বাধীনতা
সমতা
শান্তি
সংহতি
এবং
জয় বাংলা।

Leave a comment

Trending