স্যাঁতস্যাঁতে মলিন মেধ জমেছে জীবনের পীঠে
দৈবমন্ত্রে বশীভূত হয়ে
তমসার বিদগ্ধ রজনী অতিক্রম করছে।
যেন মাঘের শরীর ঢেকে দিয়েছে কুয়াশার কাফন
নিস্পত্রক ম্যাপোলের মত
ঠায় দাড়িয়ে আছে দুঃসময়
মৃত গোলাপকাঁটা বিধে আছে মগজে।
জীবনের বিস্মৃতিগুলো ঠাট্টা করছে
আগামোড়া বেধে রেখেছে পঙ্কিল সংশয়
মেঘের পালকছেড়া বৃষ্টির মত
নির্বাক উপলব্ধি করছি নিরেট বন্ধ্যাসময়।

বন্ধ্যা সময়
স্যাঁতস্যাঁতে মলিন মেধ জমেছে জীবনের পীঠেদৈবমন্ত্রে বশীভূত হয়েতমসার বিদগ্ধ রজনী অতিক্রম করছে।যেন মাঘের শরীর ঢেকে দিয়েছে কুয়াশার কাফননিস্পত্রক ম্যাপোলের মতঠায় দাড়িয়ে আছে দুঃসময়মৃত গোলাপকাঁটা বিধে আছে মগজে।জীবনের বিস্মৃতিগুলো ঠাট্টা করছেআগামোড়া বেধে রেখেছে পঙ্কিল সংশয়মেঘের পালকছেড়া বৃষ্টির মতনির্বাক উপলব্ধি করছি নিরেট বন্ধ্যাসময়।
1–2 minutes




Leave a comment