রাত জেগে থাকে নিঃশ্বাসের শরীর ছুয়ে
হতাশা লেপ্টে থাকে ইট পাথুরে বাড়ির চার দেয়াল
আবক্ষ জমে থাকা কষ্টের পাহাড়
আমাকে অবজ্ঞা করে সীমাহীন অস্থিরতা
বিষাক্ত প্রতিক্রিয়া স্নায়ু বেদ করে হেটে যায় অবলীলায়
আমার বুকের উষ্ণ আলিঙ্গনে মিথিলার বিস্ময়
অকুন্ঠ স্বপ্নের জলাশয় ভেদ করে কামনার ঢেউ
উতলে ওঠে নষ্ট রীতির তীব্র উচ্ছ্বাস
মিধিলা ভাঙ্গতে থাকে গলতে থাকে
আগুন তাপে মোমের ক্লান্ত শরীর
ভাঙছে তার বন্ধ কপাট
উন্মনা বাতাস হয়ে উঠে ভারী
বেগবান হতে থাকে কাম মোহন নষ্ট সময়
বিষাক্ত প্রতিক্রিয়া স্নায়ু বেদ করে হেটে যায় অবলীলায়
তারপর, বিচ্ছন্ন হয়ে যায় একলাজাগা মধ্যরাত
নুয়ে পড়ে সঙ্গমক্লান্ত নিঃসঙ্গ শরীর

Leave a comment

Trending