মানুষের অল্প সুখে মশাও রক্ত চুষে
শিল্পির খাঁচায় ওম ছেড়ে পালক নাড়ায়
ভেদ-বিলাসী ছেনাল নারী!
বিষমুখো পরগাছা জড়িয়ে রাখে লাউয়ের ডগা
অসম্ভবের দ্বন্ধ বিপাক, স্বপ্নদ্রোহে
সুকোমল চক্ষু পোঁড়ে।
প্রবল শ্রাবণ উৎরে এখন
সুখ তাড়ায় শ্বাসাঘাতে।
বিকলাঙ্গ নগর ভেঙ্গে পরিবানু
আঙুল গুনে।
বক্ষ এখন সুপ্ত সুদান
যুদ্ধ শেষের শঙ্খ বাজায়।
স্বপ্ন নিয়ে পথ গুনে সে
প্রত্যাশার ভোর-বিহানে
গনেশ পালঠে হাতের মুঠোয় নতজানু
ত্যাড়া কপাল- প্রলয় পিণাক!

Leave a comment

Trending