শেষ বিকেল, মিথিলার আকাশ থেকে সরে গেছে সূর্য
একান্ত সহচর ছায়াটিও নেই।
বাতাসের স্রোতে ভাসে মধ্যরাতের আকাশ
বিরহের কপাট খোলে রাশি রাশি যাযাবর দু:খ ওড়ে
দ্বিধাহীন সরব আয়োজনে।
মিথিলার শরীর এখন অন্ধকারের বিড়াল চোখ
আয়েশের যৌবন বিচ্ছিন্ন করে সহসা ঝলসে ওঠে
দু:খের পরিধি।

নাগরিক কোলাহলে পুড়ে গহন প্রদীপ
যেমন পোড়ে বুকের ভেতর এক টুকরো অনাবাদী জমি।

Leave a comment

Trending