মৃণালিনী, সোমত্ত যুবতী তুমি!
বক্ষ উন্মোচন করো,
স্রোতস্বিনী হও অনুষঙ্গে।
রূপসার জল নামুক গতর চুপসে,
তুমি নিরঙ্কুশ হও, দুর্লভ হয়োনা।
পোড়া সময়! শোষণ করে খেয়াল
ভালবাসার ঐক্যে স্থিতির বোধ
সমান্তরাল হোক।
তুমি উর্বশী! বুকের উদ্যানে খোলে দাও
বিস্ময়ের জিঞ্জির। মৃণালিনী,
প্রতিরোধ করো যুবকের কাম!
নেমে এসো তুমি ব্যারিকেড পেরিয়ে,
উত্তরণে বসন্তের হাওয়া।
তোমার ঠোঁট কাঁপে, বক্ষে কাঁপে স্তন,
ঋতুস্রাব প্রলয় বিন্যাসে পরিত্রাণ পায় গঙ্গায়!





Leave a comment