বুকের উনুনে জ্বলে নির্বিকার চিতা
তুমি এসো বিপন্নতার অগ্নিসংযোগ করে
দাবদাহ অঙ্গিকারে।
আমার ক্ষমতার অনিশ্চিত নিয়ন্ত্রণ
ব্যাহত হয়, বিনিয়োগ হয়
চরম ব্যর্থতার শিল্পশৈলী।
আমার যাযাবর চৌহদ্দি ঘিরে
সীমাহীন বৈরি প্রবণতা,
ঠেলে নিয়ে যায় উদ্দেশ্যবিহীন
অদৃশ্য ঠিকানায়।
আমি নষ্টাল কামুক হয়ে প্রস্থান খুঁজি।
যে যার বেসাতিতে বিবেক বিকায়
জগৎ উড়াল দেয় অবলীলায়
আমাকে সাড়ে তিন হাত মাটির গর্ত
অপেক্ষা করে, আমি পতিত হই
বিগলিত হই, নিষ্ক্রিয় হই…!
এ জীবনের পাপমুক্তির ক্ষমায়
জিরোয় না খণ্ডিত মন।
বাতাসের কানধরে হিসপিস
ভেসে যায় বিচক্ষণ ক্লান্ত শরীর
মৃত্যুরহস্য নিয়ে থুবড়ে থাকে জিয়ন কাঠি!

Leave a comment

Trending