অকেজো শরীর ভেংগে পড়ে
অনিশ্চিত দায় ঠেকে! পীঠের মেরুদন্ড
পাহাড়ী রা¯তার মত বাঁকা হয়ে কুঁকড়ে গেছে।
বিপন্ন নষ্টালজিক হৎস্পন্দন
যেন মেঘের ঘর্ষনে বজ্রপাত।

বুকের জমিন ফেটে বেরিয়ে আসা যুগল স্তন,
যেন বাবুই পাখির বাসা, ঝুলে আছে সময় ফাঁকি দিয়ে।
শরীর, চৌচির চৈত্রের মাঠ,
জল-তেলের দর্শণ হয়নি অনেকদিন।

বুড়ির পাকা-ফাঁকা জঠলা চুলের
পুষ্টিরোধে মেতেছে অজস্র উকুন,
তারপরও মেহেদী রঙ।
দেখতে অনেকটা ’পথের পাচালী’র বুড়ির কথা
মনে করিয়ে দিলেও. পার্থক্য;
তাকে কড়া শাসনে রাখে অন্নাভাব,
আর সুখ হারানো গল্পের আদিয়াংশে বুক ফাটা দীর্ঘশ্বাস!

বাংলাদেশের ম্যাপের মত শাড়িখানা
পেছিয়ে গেছে শরীর।
ভাষায় তার একটি কথা;
খবরদার আমি এ রাজ্যের প্রধানমন্ত্রী,
আমাকে ক্ষেপিওনা।
চেহারায় না হলেও কথায় আছে মিল।

Leave a comment

Trending