আমার ভেতর প্রতিদিনের খামখেয়ালী
অন্য মানুষ, বপন করে সুখ-বিলাসী
কঠিন পাথর।
নীল পাথর, লাল পাথর, ঠিক পুতে দেয়
হৃৎপিন্ডের ফ্রেমের ভেতর।

লাজরাঙা, ষোড়শী এক মায়া-কন্যা
নিত্য করে উঠাবসা, খুব নিরবে
আমার ভেতর।
চঞ্চল তার পদধ্বনি, সুর তুলে যায়
যখন তখন নিত্যপ্রহর।

সে-ই এখন অঙ এবঙ সঙ বাসে
অচিন দেশের গোপন বাগে
কষ্ট-কাতর।
স্বপ্ন এবং ভোগ-বিলাসে, আজকে দেখি
দু:খটাই বেজায় চতুুর!

Leave a comment

Trending