কালের শোণিতে প্রমীলার দ্বৈরথ যৌবন
তাপোদাহে পোড়ে বিমূর্ত শরীর
কলঙ্কের অভিশাপ নিয়ে নিসর্গের পথে
ক্ষয় হয় নাগরিক জীবন।
ভালবাসার পাপাচারে প্রোথিত হয়
জ্যোস্নার মায়া,
দিক্বিদিক তোমায় খোঁজে পরিত্যক্ত স্বভাব।
আহারে প্রমীলা, ভরপুর যৌবন তোমার
প্রহর কাটে অদৃশ্য আয়োজনে
কলঙ্ক ছোঁয়নি তোমায়, ছুঁয়েছে মরনব্যাধি।
এবার কোথায় পালাবে? পশ্চিমে ভরাডুবি,
পুবে ভ্রান্ত বিলাস স্মৃতি
কোথাও যাবার নেই, চারিদিকে বিস্ময়ের আধিপত্য।
তোমার কাঙ্ক্ষিত বাসনার উষ্ণ আবেগ দেখে
অলৌকিক ঈশ্বরও হাসেন,
তুমি এখানেই আবাস গড়ো
গড়ে তুলো অবান্তর বিশ্বাসের স্বর্গকেল্লা।





Leave a comment