তোমার কাছে আমার নি:শর্ত একটাই দাবী
শবযাত্রায় আমার বুকের ভেতর ঢেলেদিও কুচি কুচি বরফ
তীব্র আগুনের যন্ত্রণায় কাতরানো দেহখানি শীতল স্পর্শ নিয়ে
কবরের নিগুঢ় সত্যের মুখোমুখি হবে।
উত্তপ্ত যন্ত্রণা থেকে মুক্তির জন্য
সেদিন আমার কাছে কিছুই থাকবেনা
না হয় তোমার ভালবাসার নিরন্তর প্রার্থনায়
আমাকে স্মরণ করো, যাতে
ক্ষমার দরজা খুলে দেন বিধাতা!
নশ্বর আগ্রাসনের এই সংসারে আমি আর কিছুই চাইনা
তোমার কাছে আমার প্রত্যাশিত এই দাবীটুকুই
চিরঞ্জীব হোক।

আমার প্রত্যাশার শেষ দাবী
তোমার কাছে আমার নি:শর্ত একটাই দাবীশবযাত্রায় আমার বুকের ভেতর ঢেলেদিও কুচি কুচি বরফতীব্র আগুনের যন্ত্রণায় কাতরানো দেহখানি শীতল স্পর্শ নিয়েকবরের নিগুঢ় সত্যের মুখোমুখি হবে।উত্তপ্ত যন্ত্রণা থেকে মুক্তির জন্যসেদিন আমার কাছে কিছুই থাকবেনানা হয় তোমার ভালবাসার নিরন্তর প্রার্থনায়আমাকে স্মরণ করো, যাতেক্ষমার দরজা খুলে দেন বিধাতা!নশ্বর আগ্রাসনের এই সংসারে আমি আর কিছুই চাইনাতোমার কাছে আমার প্রত্যাশিত এই…
1–2 minutes




Leave a comment