যে গেছে উজাড় করে, তার খোঁজ রাখিনি
কাঞ্চনজঙা বিলাস নিয়ে
বৃষ্টিধোঁয়ার শ্বেত কাঁপন
জড়িয়ে আছি, আমি মেঘ বালিকা।
জীবনের কষ্টগুলো রঙ ধরে কালিমায়
কখনো কস্তূরী গন্ধ ঢেলে
অস্পৃহ স্মৃতির ভাঁড়ামি,
পরানে তার উতলে ওঠে প্রসূতি কামনা।
প্রেম বাসনা বাড়ায় মায়ার ক্লান্ত হাত
যে হাতে ছুঁয়েছি তার ঠোটের মদিরা
কষ্টের ফাঁকে এঁটে থাকে
ফিরে না আসা বিষণ্ণতা।
যে গেছে, চলেই গেছে
শরীর মাঠের ঘাস ছুঁয়ে
আমি আছি তেমনি
উনুনে পোড়া উষ্ণ প্রতিক্রিয়া।

Leave a comment

Trending