এ কোন কবিতার ছন্দে আমি
ব্যাকুল তেপাšতরী…
হে আমার অজানা নগরের যাযাবর সাথী
কোথায় হারাবো, কোথায় লুকাবো
আমার শবনম যৌবনখানি!
কোন সে ইন্দ্রলোকে?

পাঠ হলো শেষ, ডাকাত হয়েছে সুন্দরী
লেবাসে গন্ধ ঢেলে ভালোবাসা হয়োনা অহংকারী
কত যুগ, কতনা শকুন সময় কেড়েছে
নি:শ্বাসের আয়ু। তারপরও ভৈরবী সুরে
শুনিয়েছে রাধিকা তার নিরšতর কাহিনী।

বলোনা- শরমে খেয়েছে মাথা
স্বজন হয়েছে বিমূখ, পড়শী ডেকেছে
নাগরীক সভা,
এবার কোন দিকে ফেরাবো মুখ?

Leave a comment

Trending